Back to Home
ইঞ্জি. মেজবাহুল ইসলাম

ইঞ্জি. মেজবাহুল ইসলাম

সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী

৩৫তম ব্যাচ, এলএম-০১২৩১

📞 মোবাইল: 01717-830824
📧 ইমেইল: mezbah.engr35@gmail.com

 

১৫তম আইটিইটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

“ঐক্যবদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পরিষদ” (UNITED COUNCIL)

 


পরিচিতি

ইঞ্জিনিয়ার মেজবাহুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত ও শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি গভীর আগ্রহ পরিলক্ষিত হয়। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমুখী চিন্তাধারা তাঁর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য।

দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।


শিক্ষাজীবন

শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি  প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তি অর্জনের মাধ্যমে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখেন। পঞ্চম শ্রেণিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় দেশব্যাপী চতুর্থ স্থান অর্জন তাঁর শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন।

 

শিক্ষাগত যোগ্যতা:

• এসএসসি (২০০৬) – জিপিএ ৫.০০
দাউদপুর হাই স্কুল, নবাবগঞ্জ

• এইচএসসি (২০০৮) – জিপিএ ৫.০০
নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী

. বি এস সি ইঞ্জিনিয়ারিং (২০১৪) – বুটেক্স

 

শিক্ষাজীবনে তিনি বিতর্ক, আবৃত্তি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।


পেশাগত অভিজ্ঞতা

গার্মেন্ট ওয়াশিং শিল্পে প্রায় এক যুগেরও বেশি সময়ের সফল পেশাগত অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিভিন্ন স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি দক্ষতা, সততা ও নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।

Ananta Group (Washing Unit) – ২ বছর

Bitopi Group (Tarasima Washing) – ৫ বছর

Euro Group (Euro Washing Ltd.) – ৫ বছর

 

পেশাগত জীবনে অর্জিত অভিজ্ঞতা তাঁকে ব্যবস্থাপনা, সমস্যা সমাধান, দলগত নেতৃত্ব এবং মানবসম্পদ উন্নয়নে বিশেষ দক্ষতা অর্জনে সহায়তা করেছে।


সামাজিক সচেতনতা ও নেতৃত্ব

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি সামাজিক, নৈতিক ও রাজনৈতিক অবক্ষয়কে দেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে যুক্ত হন। সমাজ উন্নয়ন, মানবসম্পদ গঠন, যুবশক্তির বিকাশ, নারী ক্ষমতায়ন এবং বিকল্প চিন্তাধারার বিকাশে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন।

তাঁর বিশ্বাস—একটি উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি হলো শিক্ষিত, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা।

 

 

 

 

সামাজিক ও সাংগঠনিক সম্পৃক্ততা

 

Bangladesh Institute of New Initiative (BINI)

২০১৪ সাল থেকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। নতুন ধারার সমাজ ও রাষ্ট্রচিন্তা বিকাশে থটস ফিল্টারিং, গবেষণা, আলোচনা, সেমিনার এবং মতবিনিময় কার্যক্রম পরিচালনা করে আসছেন এই প্লাটফর্মের মাধ্যমে।

KEEP (উদ্যোক্তা প্ল্যাটফর্ম)

প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নারীর আর্থিক নিরাপত্তা, উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোক্তা সম্মেলন ও মোটিভেশান কার্যক্রমের সাথে সম্পৃক্ত এই প্লাটফর্মের মাধ্যমে।

“Matrimony- শাদী মোবারক - Social Initiative"

২০১৭ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই প্ল্যাটফর্ম পরিচালনা করছেন। বেশ কিছু সফল ম্যাচমেকিংয়ের মাধ্যমে পরিবার গঠন ও সামাজিক বন্ধন সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বুটেক্সের মাঝেও রয়েছে সফলতার গল্প। 

যুব দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এই প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।

সহায় স্কুল

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অবৈতনিক শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে পরিচালিত এই প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন । 

Center of Inclusive Bangladesh

গবেষণা, জনমত পর্যালোচনা ও গঠন এবং নীতিনির্ধারণী আলোচনা পরিচালনাকারী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Women Empowerment Enhancement Network (WEEN)

নারীর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন।

বাংলাদেশ গণ অভিযাত্রা

নতুন রাজনৈতিক সংস্কৃতি ও জনসম্পৃক্ত নেতৃত্ব গঠনের লক্ষ্যে পরিচালিত এই প্ল্যাটফর্মের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকাস্থ নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সোসাইটি

ঢাকা বিভাগে অবস্থানরত নবাবগঞ্জ উপজেলার মানুষের মাঝে ঐক্য, পারষ্পরিক যোগাযোগ, সৌহার্দ্য এবং সহযোগিতার বন্ধন সুদৃঢ় করা,সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করা এবং এলাকার উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণের লক্ষ্যে গঠিত এই সোসাইটিতে অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।


 আইটিইটি  নির্বাচন ২০২৬

পদ: সমাজ কল্যাণ সম্পাদক

টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত, সামাজিক ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইঞ্জিনিয়ার মেজবাহুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

তাঁর দীর্ঘ সামাজিক অভিজ্ঞতা, মানবিক দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাঁকে এই দায়িত্ব পালনের জন্য একজন যোগ্য ও প্রতিশ্রুতিশীল প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।