
ইঞ্জি. মো: মানসুর রহমান রাশেদ
সহ সভাপতি পদপ্রার্থী
ব্যবস্থাপনা পরিচালক, মাল্টিটেক অ্যাপারেলস লিমিটেড
আইটিইটি মেম্বার নং: এলএম-০০৬৬৭
১৫তম আইটিইটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন
“ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ”(UNITED COUNCIL)
জন্মপরিচিতি
ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইঞ্জি. মো. মানসুর রহমান রাশেদ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, নেতৃত্বগুণসম্পন্ন এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। ব্যক্তিজীবনে সততা, শৃঙ্খলা, পরিশ্রম ও দায়বদ্ধতাকে তিনি সবসময় জীবনের মূলনীতি হিসেবে ধারণ করে চলেছেন।
শিক্ষাজীবন
শরীফবাগ সিনিয়র মাদ্রাসা থেকে ১৯৮৬ সালে ১ম বিভাগে দাখিল ( মাধ্যমিক) পরীক্ষায় উত্তীর্ণ হন ইঞ্জি. মানসুর রহমান রাশেদ।
ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও সংগঠকপ্রবণ। সহপাঠীদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।
১৯৮৮ সালে শরীফবাগ মাদ্রাসা থেকে তিনি ১ম বিভাগে আলিম(উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় পাশ করেন।
এরপর প্রবেশ করেন বিশ্ববিদ্যালয় জীবনে। বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল প্রকৌশল বিষয়ে অধ্যয়নকালে তিনি পড়াশোনার পাশাপাশি ছাত্ররাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করেন।
এ সময় তিনি ১ম বর্ষে শহীদ আজিজ হলের জাতীয়তাবাদী ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক হিসেবে এবং ২য় বর্ষে শহীদ আজিজ হলের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয় জীবনে তাঁর এই নেতৃত্বের অভিজ্ঞতা পরবর্তীতে শিল্পখাত, ব্যবস্থাপনা ও সংগঠন পরিচালনায় সফলতা পেতে অনেক সাহায্য করেছে।
কর্মজীবন
১৯৯৫ সালে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর থেকেই বাংলাদেশের টেক্সটাইল ও ডাইং-ফিনিশিং শিল্পে শুরু হয় তাঁর দীর্ঘ ও অভিজ্ঞতাসমৃদ্ধ কর্মজীবন। প্রায় তিন দশকের এই পথচলায় তিনি Production Floor থেকে Factory Leadership পর্যন্ত প্রতিটি স্তরে নিজের দক্ষতা, সততা ও দূরদর্শিতার স্বাক্ষর রেখেছেন।
তাঁর কর্মজীবনের সংক্ষিপ্ত বিবরণী-
কর্মজীবনের শুরুতে তিনি দায়িত্ব পালন করেছেন
আয়মান টেক্সটাইলস লিমিটেড কোম্পানীতে
ডাইং প্রোডাকশন অফিসার হিসেবে।
এরপর নায়াগ্রা টেক্সটাইলস লিমিটেড কোম্পানীতে ডাইং প্রোডাকশন ম্যানেজার হিসেবে এবং ডিবিএল গ্রুপে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ডাইং) হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে লিবাস টেক্সটাইলস লিমিটেড কোম্পানীতে ডিজিএম ( ডাইং),
তুরাগ গার্মেন্টস লিমিটেড কোম্পানীতে
জেনারেল ম্যানেজার
(ফেব্রিকস) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ, মডেল ডি ক্যাপিটাল-এ জেনারেল ম্যানেজার (ফেব্রিকস) হিসেবে দায়িত্ব পালন শেষে
বর্তমানে তিনি ১০০% রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠান মাল্টিটেক অ্যাপারেল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ শিল্প-অভিজ্ঞতায় তিনি Production Efficiency, Process Optimization, Team Leadership, Cost Control, Compliance Management, Human Resource Development এবং Business Development এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তব দক্ষতা অর্জন করেছেন।
এই বহুমাত্রিক বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টেক্সটাইল প্রকৌশলীদের জন্য কাজ করতেই তিনি ITET নির্বাচনে অংশগ্রহণ করছেন।
সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড
ইঞ্জি. মানসুর রহমান রাশেদ মনে-প্রাণে ধারণ করেন, একজন প্রকৌশলী কেবল শিল্প উন্নয়নের কারিগর নন, বরং সমাজ পরিবর্তনেরও অগ্রদূত বটে।
সফল পেশাগত জীবনের পাশাপাশি তিনি নানারকম সামাজিক ও মানবিক কার্যক্রমেও অত্যন্ত সক্রিয়। তিনি তাঁর এলাকার স্থানীয় একটি মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও “মানবসেবা ফাউন্ডেশন” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে বহুমুখী মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এই প্রচারবিমুখ, নিভৃতচারী মানুষটি।
দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি উত্তরা ১৪ নং সেক্টর হেলথ ক্লাবের সদস্য এবং
উত্তরার কয়েকটি সেক্টরের সমন্বয়ে পরিচালিত “শতায়ু হেলথ ক্লাব”-এর সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এগুলোর পাশাপাশি, নৈতিকভাবে ভঙ্গুর এই সমাজের বিভিন্ন স্তরে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইঞ্জি. মানসুর রহমান রাশেদ।
আইটিইটি নিয়ে তাঁর ভাবনা ও পরিকল্পনা
সহ-সভাপতি পদে নির্বাচিত হলে ইঞ্জি. মানসুর রহমান রাশেদ আইটিইটিকে আরও কার্যকর, শক্তিশালী, যুগোপযোগী এবং সদস্য-বান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।
তাঁর ভাবনাসমূহ -
১. আইটিইটিকে একটি আধুনিক, ডিজিটাল ও প্রকৌশলী-বান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা।
২. টেক্সটাইল প্রকৌশলীদের শুধুমাত্র চাকরিনির্ভর না রেখে Entrepreneurship, Industrial Investment ও Business Leadership-এর দিকে এগিয়ে নিতে কার্যকর রূপরেখা প্রণয়ন।
৩. বিজিএমইএ, বিকেএমইএ-সহ অন্যান্য জাতীয় শিল্পখাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বুটেক্সিয়ানদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ।
৪. বিভিন্ন সরকারি ও বেসরকারি খাত, নীতি-নির্ধারণী ও প্রশাসনিক খাতে যোগ্য টেক্সটাইল প্রকৌশলীদের সম্পৃক্ততার সুযোগ সৃষ্টি করা। বিশেষ করে, বিসিএসে টেক্সটাইল ক্যাডার সার্ভিস চালু করার ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ।
৫. তরুণ প্রকৌশলীদের জন্য Job placement, Industry Networking, Career Grooming ও Mentorship Program চালু করার উদ্যোগ গ্রহণ।
৬. দেশীয় টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিনির্ভর ও গ্রিন ইনডাস্ট্রির প্রসারে কাজ করা।
৭. সিনিয়র ও জুনিয়র প্রকৌশলীদের মধ্যে Professional Bonding এবং Knowledge Sharing Culture গড়ে তোলা।
৮. আইটিইটির প্রস্তাবিত ভবনকে সদস্যদের প্রত্যক্ষ পরামর্শের ভিত্তিতে একটি আধুনিক, স্মার্ট টেকনিলোজি সম্বলিত এবং সদস্যদের চাহিদা ও রুচি অনুযায়ী বানানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ।
৯. টেক্সটাইল প্রকৌশলীদের জন্য বিভিন্ন দেশি-বিদেশি হাসপাতাল ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে MoU স্বাক্ষর ও Professional Agreement এর আওতায় বিভিন্ন বিশেষায়িত সেবা নিশ্চিত করা।
শেষকথা
দীর্ঘ শিল্প-অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং টেক্সটাইল সেক্টর নিয়ে সুদূরপ্রসারী ভাবনা—সব মিলিয়ে ইঞ্জি. মো. মানসুর রহমান রাশেদ একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক।
একজন সফল শিল্প-নেতা, সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি মনে করেন—
“শক্তিশালী টেক্সটাইল সেক্টর গড়তে প্রয়োজন দক্ষ, সৎ ও ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ।”
আর এই মোটোকে সামনে রেখেই তরুণ-বৃদ্ধ, হিন্দু-মুসলিম, নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ করে প্যানেল তৈরি করেছে ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ ( United Council)।
টেক্সটাইল প্রকৌশলীদের জন্য কাজ করার প্রবল ইচ্ছা বাস্তবে রূপদানের নিয়তে নিজের জন্য ও নিজ প্যানেলের জন্য আইটিইটি সদস্যবৃন্দের নিকট দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন ইঞ্জি. মানসুর রহমান রাশেদ। পাশাপাশি, সকল সদস্যের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন।