
ইঞ্জি. তালহা জুবাইর
দপ্তর সম্পাদক পদপ্রার্থী
হেড অফ ইনোভেশন্স-আরএন্ডডি, মেঘনা নীট কম্পোজিট (লিঃ)
৩৬ তম ব্যাচ, আইটিইটি মেম্বারশিপ নং: ০১৩৫৭
"আইটিইটি ১৫ তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ "
ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ (United Council)
আপোষহীন লড়াইয়ের অগ্রসেনানী তালহার জন্ম ঢাকার অবিভক্ত উত্তরায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আদি নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ারে। বাবা ছিলেন একজন ব্যাংকার এবং মা ছিলেন গৃহিণী ও মক্তবের শিক্ষিকা।
শিক্ষা জীবন:
চারভাইয়ের সবার ছোট তালহার স্কুল উত্তরা হাইস্কুল। কলেজ সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা। স্কুল জীবনে ছিলেন ক্লাশ ক্যাপ্টেন, ডিবেট ক্লাবের সুবক্তা। এসএসসি এবং এইচএসসি তে সর্বোচ্চ রেজাল্ট এ প্লাস পেয়ে ভর্তি হন কুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে।
জন্মভূমির প্রতি অকৃত্তিম টান থাকায় সেবছরই ভর্তি বাতিল করে চলে আসেন বুটেক্সে।
কৃতিত্ব্রের সাথে বুটেক্সের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করে ভর্তি হন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ এমবিএ প্রোগ্রামে।
কর্মজীবন:
কর্মজীবন শুরু করেন ভালুকায় স্কয়ার গ্রুপের স্কয়ার ফ্যাশনস লিমিটেড এ। দীর্ঘ ৬ বছর সেখেনে নিটিং এবং আরএন্ডডির সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দক্ষতার সাথে দায়িত্বপালন করেন।
সেখান থেকে ২০২২ সালে মেঘনা নিট কম্পোজিট লিমিটেড এ আরএন্ডডি ইনোভেশন নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ চার বছর দায়িত্বপালন শেষে এখন আরএন্ডডি ইনোভেশন টিমের টীম লিড হিসেবে কাজ কাজ করে যাচ্ছেন।
ছাত্রজীবনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমঃ
-স্কুল জীবনে ছিলেন ক্লাশ ক্যাপ্টেন এবং তুখোড় বক্তা। নেতৃত্বের হাতেখড়ির স্বাক্ষর রাখেন মাত্র ১৪ বছর বয়সে। স্কুলের জন্য স্থায়ী মসজিদ বানানোর দাবিতে অনড় থেকে আদায় করে নেন ছাত্রদের মৌলিক দাবি।
-দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ছিলেন ডিরেক্টর। মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি ও নানামুখী প্রতিভা বিকশিত করতে দীর্ঘ ৩৩ বছর যাবত সংস্থাটি কাজ করে যাচ্ছে।
-২০১৩-২০১৪ সালে ছিলেন বুটেক্স এডমিশন টেস্ট সহায়িকা "স্পানডেক্স" র নির্বাহী সম্পাদক।
- বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ছেলেবেলার আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় যোগ দেন ইসলামী ছাত্রশিবিরে। শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি হিসেবে দায়িত্বপালন করা কালীন দৃঢ় সংগঠকের পরিচয় দেন। আজকের আবু সাঈদের পূর্বসূরি হিসেবে পুলিশের বন্দুকের মাথায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন। জুলাই গণ অভ্যুথানে উত্তরার ছাত্র জনতার নেতৃত্ব দেন দৃঢ়ভাবে।
- শিক্ষা জীবনের একেবারে শেষ সময়ে দায়িত্বপালন করেন ইসলামি ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক হিসেবে।
বর্তমান সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমঃ
-"কানেকশান এইড ফাউন্ডেশনের" বর্তমান কোষাধ্যক্ষ
-জুলাই গণ অভ্যুথানে ছিলেন ঢাকার অন্যতম সংগঠক। এরপর সকল মতের তরুণদের সমন্বয়ে জুলাই স্পিরিটকে বাচিয়ে রাখতে প্রতিষ্ঠা করেন " জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স ফাউন্ডেশন বা JRA ফাউন্ডেশন।
-বুটেক্সিয়ান সোসাইটির একজন দক্ষ সংগঠক হিসেবে বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন নিয়ত।
-আয়োজন করেছেন শত শত সভা সেমিনার, সিম্পোজিয়াম। জুলাই গণ অভ্যুথানের পর বুটেক্স এলামনাইদের নিয়ে " ECHOES of July: Strugles & Sprits of BUTEXians" অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্য তরুণ জাতীয় নেতৃবৃন্দের সাথে শহীদ ওসমান হাদিও উপস্থিত ছিলেন।
শেষকথাঃ
দপ্তর সম্পাদক পদের অভিজ্ঞতায় সমৃদ্ধ এ তরুণ পেশাজীবী ১৫ তম আইটিইটি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দপ্তর সম্পাদ পদে। সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন কামনা করছেন তিনি। দপ্তর সম্পাদক হিসেবে প্যানেলের নির্বাচনী ইশতেহার হুবহু পালনে প্রতিজ্ঞাবদ্ধ তিনি।