Back to Home
ইঞ্জি. রওশন জামির (রনি)

ইঞ্জি. রওশন জামির (রনি)

সহ সভাপতি পদপ্রার্থী

নির্বাহী পরিচালক(Executive Director), জারজিস কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডে

ব্যাচ-১৬তম, আইটিইটি মেম্বারশীপ নং: LM-470

 

“আইটিইটি ১৫তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬”

ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ (United Council)

 

জন্মপরিচিতি

 

বাগেরহাট জেলার সোনাতলা থানার এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইঞ্জি. রওশন জামির (রনি)। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন একজন মানুষ। সততা, পরিশ্রম ও মানুষের প্রতি আন্তরিকতা—এই গুণগুলোই তাঁর ব্যক্তিত্বকে করেছে অনন্য। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সহজ-সরল হলেও কর্মক্ষেত্রে একজন দৃঢ়চেতা, দক্ষ ও বিচক্ষণ শিল্পনেতা হিসেবে সুপরিচিত।

 

শিক্ষাজীবন

 

ইঞ্জি. রওশন জামির বাগেরহাট গভর্নমেন্ট হাই স্কুল থেকে ১৯৮৭ সালে প্রথম বিভাগে এসএসসি পরীক্ষা পাশ করেন।

 

এরপর, বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি পি.সি কলেজ থেকে ১৯৮৯ সালে স্টার মার্কসহ প্রথম বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

 

ছাত্রজীবন থেকেই ইঞ্জি. রওশন জামির ছিলেন বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয়। বিশ্ববিদ্যালয় জীবনে  তিনি ছাত্রকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে সচেতন ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের বিপদ-আপদে পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। নেতৃত্ব, মানবিকতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তখন থেকেই তাঁর মাঝে গড়ে ওঠে।

 

 

কর্মজীবন

 

বাংলাদেশের টেক্সটাইল ও নিট কম্পোজিট ইন্ডাস্ট্রিতে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে একজন সফল প্রকৌশলী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন ইঞ্জি. রওশন জামির রনি।

 

তাঁর কর্মজীবনের সংক্ষিপ্ত বিবরণী -

 

ইঞ্জি. রওশন জামিরের কর্মজীবন শুরু হয় পলমল গ্রুপে ডাইং প্রোডাকশন অফিসার হিসেবে।

 

শুরু থেকেই কর্মদক্ষতা, দায়িত্ববোধ ও বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার কারণে তিনি দ্রুত শিল্পখাতে নিজের অবস্থান তৈরি করেন।

 

পরবর্তীতে তিনি নাইটিঙ্গেল ফ্যাশন লিমিটেডে ডাইং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এরপর ফেয়ার অ্যান্ড ফেম নিট কম্পোজিট এবং সাদমা ফ্যাশন ওয়্যার লিমিটেডে জেনারেল ম্যানেজার হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

 

তাঁর দক্ষ নেতৃত্ব ও শিল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতা তাঁকে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বেক্সিমকো নিটিং লিমিটেড এবং আর কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করার সুযোগ এনে দেয়।

 

বর্তমানে তিনি জারজিস কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডে নির্বাহী পরিচালক (Executive Director) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

সামাজিক ও মানবকল্যাণ কর্মকাণ্ড

 

পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি সবসময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একজন নৈতিকতা সম্পন্ন ও মানবিক মানুষ হিসেবে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। এলাকার বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজে তাঁর সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়।

 

বিশেষ করে টেক্সটাইল সেক্টরের তরুণ প্রকৌশলী ও ছোট ভাইদের ক্যারিয়ার গঠনে তিনি দীর্ঘদিন ধরে নীরবে সহযোগিতা করে যাচ্ছেন। পরামর্শ, দিকনির্দেশনা এবং কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে অনেক তরুণ প্রকৌশলীর অনুপ্রেরণার জায়গা হয়ে উঠেছেন তিনি।

 

 

আইটিইটি নিয়ে তাঁর ভাবনা ও পরিকল্পনা

 

ইঞ্জি. রওশন জামির রনি বিশ্বাস করেন,

টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে আইটিইটিকে আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা অতীব জরুরী।

 

সহ-সভাপতি পদে নির্বাচিত হলে তিনি আইটিইটির কার্যক্রমকে আরও সদস্যবান্ধব, আধুনিক ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করতে চান।

 

তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে—

 

১. তরুণ প্রকৌশলীদের জন্য Skill development, Job placement, Standard Salary Structure, Career Guidelines সহ অন্যান্য সুবিধা নিশ্চিতের জন্য বাস্তবমুখী ও সময়োপযোগী  উদ্যোগ গ্রহণ

 

২. সিনিয়র ও জুনিয়র প্রকৌশলীদের মধ্যে শক্তিশালী Networking ও Knowledge Sharing Culture তৈরি করে শিল্পখাতে বুটেক্সিয়ানদের নেতৃত্ব ও অংশগ্রহণ আরও সুসংহত করা

 

৩. দেশীয় টেক্সটাইল শিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবভিত্তিক পরিকল্পনা ও পেশাগত ঐক্য গড়ে তোলা

 

৪. ইন্ডাস্ট্রি ও বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকের মধ্যে Professional Agreement  এর আওতায় Industry Focused Problem solving research কার্যক্রম বৃদ্ধি ও আধুনিক বিশ্বের সাথে মানানসই আপডেটেড কারিকুলাম প্রণয়নে ভূমিকা রাখা

 

৫. আইটিইটিকে একটি আধুনিক, কার্যকর ও ভবিষ্যতমুখী প্রকৌশলী-বান্ধব স্মার্ট সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা

 

৬. সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বুটেক্সের শিক্ষার্থীদের অবস্থান সুদৃঢ় করতে কার্যকরী উদ্যোগ নেয়া। বিশেষ করে, বিসিএসে টেক্সটাইল ক্যাডার সার্ভিস চালু করতে উপযুক্ত পদক্ষেপ নেয়া।

 

৭. বেকার টেক্সটাইল প্রকৌশলীদের জন্য জব পাওয়ার ব্যবস্থা করা কিংবা প্রয়োজনীয় সাপোর্ট দেয়ার ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণ

 

৮. প্রস্তাবিত আইটিইটি ভবনকে একটি অত্যাধুনিক, স্বয়ংসম্পূর্ণ, আর্থিকভাবে স্বনির্ভর ও সদস্যদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য বৈজ্ঞানিক ও কার্যকর উপায়ে নির্মানের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা

 

 

শেষকথা

 

দীর্ঘ কর্মজীবন, দক্ষ নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক প্রজ্ঞার সমন্বয়ে অভিজ্ঞতাসম্পন্ন ইঞ্জি. রওশন জামির মনেপ্রাণে বিশ্বাস করেন,  “ঐক্যবদ্ধ, সৎ, দক্ষ ও নৈতিকাসম্পন্ন প্রকৌশলী সমাজই পারে দেশের টেক্সটাইল সেক্টরকে সামনে এগিয়ে নিতে ও এই সেক্টরের অগ্রনায়ক টেক্সটাইল প্রকৌশলীদের প্রয়োজনীয় সুযোগ- সুবিধা নিশ্চিত করতে।”

 

তাই, শুধু একজন অভিজ্ঞ শিল্পনেতা হিসেবে নয়, বরং একজন আন্তরিক সহযোদ্ধা হিসেবে তিনি সবসময় টেক্সটাইল প্রকৌশলী সমাজের পাশে থাকতে চান। এই অঙ্গনের একজন সেবক হিসেবে কাজ করতে চান।

 

সেই সুযোগ পেতে, তিনি আসন্ন নির্বাচনে আইটিইটির সকল সদস্যের আন্তরিক দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশী।