Back to Home
ইঞ্জি. মো: তুহিন ইবনে সাহির

ইঞ্জি. মো: তুহিন ইবনে সাহির

যুগ্ম মহাসচিব পদপ্রার্থী

পরিচালক, থাই ট্রেড বিডি লিমিটেড এবং পোলাক্স কেমিক্যালস লিমিটেড

ব্যাচ-২৬তম, আইটিইটি মেম্বারশিপ: এলএম-১১৪০

 

১৫তম আইটিইটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

“ঐক্যবদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পরিষদ” (UNITED COUNCIL)

 

 

জন্মপরিচিতি

 

আসন্ন ১৫তম আইটিইটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ইঞ্জি. মো. তুহিন ইবনে সাহির জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার এক সম্ভ্রান্ত ও শিক্ষানুরাগী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি মেধা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছেন। ব্যক্তিজীবনে তিনি সৎ, দায়িত্বশীল ও পেশাদার মানসিকতার একজন টেক্সটাইল প্রকৌশলী হিসেবে সহকর্মীদের নিকট সুপরিচিত।

 

শিক্ষাজীবন

 

ইঞ্জি. তুহিন ইবনে সাহির ১৯৯৭ সালে পাঁচবিবি এল. বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে স্টার মার্কসহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। তিনি ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন এবং এক পর্যায়ে পুরো বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপ্তির গৌরব অর্জন করেন।

 

পরবর্তীতে তিনি ১৯৯৯ সালে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে স্টার মার্কসহ উত্তীর্ণ হন।

 

কলেজের পাঠ চুকিয়ে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে ১৯৯৯-২০০০ সেশনে তিনি বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শুধু একাডেমিক ক্ষেত্রেই নয় বরং নেতৃত্ব, সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বুটেক্স শাখার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

 

পাশাপাশি নিজ জেলা জয়পুরহাটে “শিক্ষার্থী সমিতি” নামক ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠনের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কার্যনির্বাহী সহ-সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

 কর্মজীবন

 

দীর্ঘ পেশাগত জীবনে ইঞ্জি. তুহিন ইবনে সাহির দেশের স্বনামধন্য টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি শিল্পখাতে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছেন।

 

তার কর্মজীবনের সংক্ষিপ্ত বিবরণী:

 

২০০৫ সালে টেক্স ইউরোপ (বিডি)-এ সিনিয়র প্রোডাকশন অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে এপেক্স হোল্ডিংস লিমিটেড-এ সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এরপর, ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড-এ ডিভিশনাল ম্যানেজার হিসেবে সফলতার সাথে কাজ করেন।

 

পরবর্তীতে ডিবিএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কালার সিটি লিমিটেড-এ সহকারী মহাব্যবস্থাপক (AGM) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

বর্তমানে তিনি থাই ট্রেড বিডি লিমিটেড এবং পোলাক্স কেমিক্যালস লিমিটেড-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম

 

ইঞ্জি. তুহিন ইবনে সাহির পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। তিনি বিশ্বাস করেন, একজন প্রকৌশলীর দায়িত্ব কেবল শিল্পখাতেই সীমাবদ্ধ নয়; সমাজ ও মানুষের কল্যাণেও তার ইতিবাচক ভূমিকা থাকা প্রয়োজন।

 

বর্তমানে তিনি পাঁচবিবি ফাউন্ডেশন, জয়পুরহাট এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে  দায়িত্ব পালন করছেন।

 

এছাড়াও তিনি জয়পুরহাট গ্রাজুয়েট সমবায় সমিতি ও গ্রাজুয়েট স্বাস্থ্য প্রকল্পের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন।

 

 

আইটিইটি সম্পর্কিত তার ভাবনা ও পরিকল্পনা

 

ইঞ্জি. তুহিন ইবনে সাহির মনে করেন, বুটেক্স প্রকৌশলীদের একমাত্র পেশাজীবী সংগঠন হিসেবে আইটিইটিকে সময়োপযোগী, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করা এখন সময়ের দাবি। তিনি বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আইটিইটি প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

নির্বাচিত হলে তিনি নিম্নোক্ত কার্যক্রম বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেনঃ

 

🔹 ১. পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ

টেক্সটাইল প্রকৌশলীদের ন্যায্য বেতন, পদোন্নতি ও কর্মক্ষেত্রে উপযুক্ত মর্যাদা এবং সরকারি-বেসরকারি সকল খাতে টেক্সটাইল প্রকৌশলীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা

 

 

🔹 ২. দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণ

 

Industrial Revolition 4.0, Automation, Sustainability, Smart Industry Management প্রভৃতি বিষয় আন্তর্জাতিক মানের Training, Workshop ও Seminar আয়োজন করা এবং টেক্সটাইল প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির জন্য Skill development Camp স্থাপন করা।

 

 

🔹 ৩. চাকরি ও ক্যারিয়ার সাপোর্ট

 

Fresh graduates-দের জন্য Job Placement Support, Career guideline, CV support ও Industry networking নিশ্চিতকরণ এবং বেকার টেক্সটাইল প্রকৌশলীদের জন্য প্রয়োজনীয় সাপোর্ট নিশ্চিত করা

 

🔹 ৪. শিল্প খাতের উন্নয়নে ভূমিকা

বস্ত্র ও পোশাক শিল্পের বহুমুখী সমস্যা সমাধানে নীতিগত প্রস্তাবনা আনয়ন এবং Government–Industry–Academia -র মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধিকরণ

 

🔹 ৫. বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা

Sustainability, Green Industry, Compliance বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেক্সটাইল সেক্টরের উন্নতিকল্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সংযোগ বৃদ্ধি

 

🔹 ৬. আইটিইটিকে আধুনিক ও শক্তিশালী সংগঠনে রূপান্তর

Digital ITET (online platform, সদস্য সেবা সহজীকরণ) বাস্তবায়নপূর্বক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সদস্যদের অংশগ্রহণমূলক সংগঠন হিসেবে ITET-কে গড়ে তোলা

 

🔹 ৭. আইটিইটিকে সত্যিকার অর্থে একটি “ইন্সটিটিউট” হিসেবে গড়ে তোলা

Research, Training ও Professional Certification চালু করার উদ্যোগ গ্রহণ এবং

Policy advocacy ও knowledge hub হিসেবে ITET-কে প্রতিষ্ঠা করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ITET-এর স্বীকৃতি ও যথাযথ মর্যাদা বৃদ্ধি নিশ্চিতকরণ

 

🔹 ৮. পারস্পরিক ঐক্য ও শক্তিশালী নেটওয়ার্ক প্রতিষ্ঠা

 

বুটেক্সের সকল ব্যাচ ও পেশাজীবীদের মধ্যে কার্যকর ঐক্য গড়ে তুলে নিজেদের মধ্যে একটি

শক্তিশালী Professional Network তৈরি করা তাঁর বহুদিনের স্বপ্ন।

 

 

দোয়া কামনা

 

ইঞ্জি. তুহিন ইবনে সাহির আসন্ন আইটিইটি নির্বাচনে বিজয়ী হয়ে টেক্সটাইল প্রকৌশলীদের জন্য কাজ করার অভিপ্রায়ে সকল সদস্যের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

 

তিনি বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের মাধ্যমেই টেক্সটাইল প্রকৌশলীদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব।