Back to Home
ইঞ্জি. মোহাম্মদ তাজুল ইসলাম মোল্লাহ

ইঞ্জি. মোহাম্মদ তাজুল ইসলাম মোল্লাহ

যুগ্ম মহাসচিব পদপ্রার্থী

হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, আইবি জেনারেল ট্রেডিং লিমিটেড

ব্যাচ-২৪, আইটিইটি মেম্বারশীপ নং, এলএম-১১৭০

 

"আইটিইটি ১৫ তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ "

ঐক্যবদ্ধ  টেক্সটাইল প্রকৌশলী পরিষদ (United Council)

 

জন্মস্থান: মোহাম্মদপুর, ঢাকা।

 

শিক্ষাগত যোগ্যতা:

১). এমবিএ --

ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি চিটাগাং, চট্টগ্রাম; ২০১৮; সিজিপিএ - ৩.৯৭।

 

২). এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং --

ইউনিভার্সিটি অফ বোরাস (University of Borås), বোরাস, সুইডেন; ২০০৯, প্রথম বিভাগ।

 

৩). বিএসসি ইন টেক্সটাইল টেকনোলজি --

কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি (বর্তমান বুটেক্স), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা; ২০০১; প্রথম বিভাগ।

 

৪). এইচএসসি --

ঢাকা কলেজ, ঢাকা; ১৯৯৬; প্রথম বিভাগ (স্টার মার্ক)।

 

৫). এসএসসি --

ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল, ঢাকা; ১৯৯৪; প্রথম বিভাগ (স্টার মার্ক)।

 

প্রফেশনাল ডিপ্লোমা:

১). পিজিডি ইন হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট, বিআইএম (BIM), ঢাকা; ২০১৮; সিজিপিএ - ৩.৮৮।

২). পিজিডি ইন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট; বিআইএইচআরএম (BIHRM); ঢাকা; ২০২০; সিজিপিএ - ৩.৭৫। 

 

 

Internship/Workshop/Training :

(a). Ten weeks internship program on 'Temperature regulating bi-component (sheath-core) fibres containing paraffin wax in the core' at Sweria IVF (a Research Institute), Gothenburg, Sweden.

(b) Internal Auditor Training on ISO 9001:2015 QMS Quality Management System organized by Management System Consultancy & Training (MSCT) in Dhaka.

(c) Internal Auditor Training on ISO 14001:2015 EMS Environmental Management System organized by Management System Consultancy & Training (MSCT) in Dhaka (Certificate Number: MEF21323).

(d) Training on IE (Industrial Engineering) organized by Management System Consultancy & Training (MSCT) in Dhaka (Certificate Number: MIEA21490).

(e) Workshop on Merchandising & Costing in Knit Garments at bdjobs training. Trainer: Faruque Ahmad Khan, Managing Director, Mabtex Wear Limited.

(f) Five days Online training on Practical Accounting with Personal Tax Return organized by Self-Development Technical Training Academy in Dhaka.

(g) Workshop on International Trade, Import – Export Procedures & Financing Opportunities at bdjobs training. Trainer: Md. Azhar Ali Miah, Former Executive Vice President, Bank Asia Limited.

(h) Training on HR Accounting organized by Management System Consultancy & Training (MSCT) in Dhaka (Certificate Number: MHRM21378).

 

বর্তমান কর্মস্থল:

১). হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, আইবি জেনারেল ট্রেডিং লিমিটেড, ঢাকা।

 

ভূতপূর্ব কর্মস্থল:

১). জেনারেল ম্যানেজার (সেলস & টেকনিক্যাল), বেন টেক কেমিক্যাল কোম্পানী লিমিটেড (an MNC from Thailand)।

২). হেড অফ সেলস, সুপিনটেক্স লিমিটেড (an MNC from Mauritius)

৩). জেনারেল ম্যানেজার (মার্কেটিং), এস এন্ড ডি কেমিক্যালস

৪). জেনারেল ম্যানেজার, রিগাল ফ্যাশন লিমিটেড, সাভার, ঢাকা।

৫). সিনিয়র ম্যানেজার (সেলস & টেকনিক্যাল), হ্যারিস এন্ড মেনুক

৬). অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গার্মেন্টস এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিসিএমসি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, যশোর ।

৭). সিনিয়র লেকচারার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা।

৮). লেকচারার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল টেকনোলজি, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

৯). এক্সিকিউটিভ (ডাইং), বেক্সিমকো নীটিং লিমিটেড, গাজীপুর।

 

মেম্বারশীপ:

(a) লাইফ মেম্বার (LM-01127), আইটিইটি, বাংলাদেশ। 

 

(b) লাইফ ফেলো (F-14151), আইইবি, বাংলাদেশ।

 

(c) মেম্বার (M-414), ইনস্টিটিউট অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম), বাংলাদেশ।

  

(d) মেম্বার (M-5546488), লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল (LCI), ইউএসএ।

 

(e) ভাইস প্রেসিডেন্ট, লায়ন্স  ক্লাব অফ ঢাকা ডাইনামিক কিংস।

 

(f) লাইফ মেম্বার (LM-4492), বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, বাংলাদেশ।

 

(g) মেম্বার, হ্যান্ডস ফর হিউম্যানিটি ফাউন্ডেশন, বাংলাদেশ।

 

 

সামাজিক কার্যক্রমের বিবরণ:

১) টেক্সটাইল পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা পালন করা।

২) জুনিয়র সহকর্মীদের (টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের) কারিগরি দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা।

৩) বুটেক্সের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ চালুকরণের উদ্যোগ নেয়া (যেমন: BEN TECH MERIT SCHOLARSHIP)।

৪) অ্যালামনাই ও শিল্প সংশ্লিষ্ট জ্ঞান বিনিময়মূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা।

৫). লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স কিংস ফ্যামিলির একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করা (যেমন: আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা, বন্যার্তদের মাঝে রিলিফ বিতরণ করা, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দেয়া, নতুন লায়ন মেম্বার ও আমাদের লায়ন্স কিংস ফ্যামিলির অন্তর্ভুক্ত লিও ক্লাবগুলোর সদস্যদেরকে প্রশিক্ষণ দেয়া, ইত্যাদি)।  

৬). নিজের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী "ফিলিস্তিন উলামা পরিষদ" ও "মাস্তুল ফাউন্ডেশন" এর মাধ্যমে ফিলিস্তিনের গাজার যুদ্ধ-পীড়িত অত্যাচারিত মুসলিম ভাইবোনদের পাশে দাঁড়ানো l

৭). আল্লাহর সাহায্যে নওমুসলিমদের জবের (কাজের) ব্যবস্থা করা l

৮). ভারতের গেরুয়া সন্ত্রাসীদের প্ররোচনায় বাংলাদেশে চলমান 'ভাগওয়া লাভ ট্র্যাপের' কবল থেকে বাংলাদেশের মুসলিম মেয়েদের রক্ষা করতে "Save Our Sisters Foundation" এর একজন সদস্য হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ  করা।

৯). উত্তরবঙ্গের (লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর) প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের "ঈসায়ী মুসলিম মতবাদ" নামক ভ্রান্ত মতবাদের মাধ্যমে মুসলিম ভাই-বোনদেরকে খ্রিস্টান বানানোর চক্রান্তের বিরুদ্ধে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের একজন সদস্য হিসেবে বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করা l

 

** আইটিইটি এর যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হলে আমি নিম্নোক্ত কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে ইচ্ছুক ---

 

১). আইটিইটির সম্মানিত সদস্য হিসেবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের বিপ্লব বুকে ধারণ করা হবে।

২). একটি আধুনিক, ডিজিটাল, ন্যায় ও ইনসাফ ভিত্তিক, কার্যকর এবং সকল বুটেক্সিয়ান বান্ধব (দল-মত নির্বিশেষে) আইটিইটি গড়ে তোলা হবে।

৩). সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্যে সততার সাথে আইটিইটির প্রতিটি কাজের জবাবদিহিতার স্বচ্ছতা আইটিইটির সদস্যদের কাছে নিশ্চিত করা হবে।

 

৪). বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টর এবং আইটিইটির সদস্যদের উন্নতিকল্পে আইটিইটিকে একটি গবেষণা বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫). আইটিইটির ফান্ড বাড়ানোর লক্ষ্যে আইটিইটিতে একটি ট্রেনিং সেন্টার স্থাপন করে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, একাধিক বিভিন্ন পেশাজীবী সংগঠন (আইপিএম, এসএইচআরএম, ইত্যাদি), বুটেক্স সহ  অন্যান্য দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থার সাথে সুসম্পর্ক স্থাপন করে যৌথ প্রচেষ্টার মাধ্যমে টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে কর্মরত বিভিন্ন পেশাজীবীদের মানোন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে উচ্চমান সম্পন্ন কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে । সদ্য পাশ করা টেক্সটাইল ইঞ্জিনিয়ারগণ ও বুটেক্সের ছাত্রছাত্রীদের জন্য নামমাত্র অল্প খরচে বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করা হবে।

৬). আইটিইটি ওয়েলফেয়ার ফান্ডকে কাগজে-কলমে বন্দি না রেখে বাস্তবে আইটিইটির সদস্যদের জরুরী প্রয়োজনে কাজে লাগানোর ব্যবস্থা করা হবে l শুধুমাত্র অসুস্থ সদস্যদের সাহায্যার্থে নয়, কর্মহীন সদস্যগণও যেন প্রয়োজনে এই ফান্ড থেকে সুদবিহীন লোন নিতে পারে সেই ব্যবস্থা করা হবে।

৭). আইটিইটির সম্মানিত সদস্যদের সুচিকিৎসার জন্য একটি ভালো মানের হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতাও গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

৮). আইটিইটির কর্মহীন সদস্যদের জব প্লেসমেন্ট এর জন্য আইটিইটিতে জরুরি ভিত্তিতে একটি জব প্লেসমেন্ট সেল স্থাপন করা হবে।

৯). আইটিইটির সকল সম্মানিত সদস্যকে সাথে নিয়ে আইটিইটিকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে কর্মরত ভারতীয় এবং অন্যান্য বিদেশীদেরকে (অকেজো ও ওয়ার্ক পারমিট বিহীন) তাড়ানোর জন্য সরকারের সাথে আলোচনা করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোর মালিকদের উপরে বৈধ উপায়ে চাপ সৃষ্টি করা হবে। 

১০). আইটিইটির সম্মানিত সদস্যবৃন্দের মেধাবী সন্তানদেরকে বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে (এসএসসি, এইচএসসি) ভালো ফলাফলের জন্য প্রতিবছর সম্মাননা (সংবর্ধনা) প্রদান করা হবে।

১১). বুটেক্সের মেধাবী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ ও বৃত্তির ব্যবস্থা করা হবে।

১২). বুটেক্সের ছাত্রছাত্রীদের জন্য আইটিইটির মেম্বার (Student Membership) হওয়ার দ্বার উন্মুক্ত করা হবে।

১৩). নোংরা রাজনীতি মুক্ত বুটেক্স ক্যাম্পাস গড়ে তুলতে বুটেক্সের ছাত্রছাত্রীদেরকে আইটিইটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদান করা হবে। 

১৪). বুটেক্স দাওয়াহ কমিটিকে বুটেক্স ক্যাম্পাসে 'ইসলামের আলো' ছড়িয়ে দেয়ার তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে আইটিইটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদান করা হবে।

ঐক্যবদ্ধ পরিষদের দলীয় ইশতেহার বাস্তবায়ন ই আমার অগ্রাধিকার হিসেবে থাকবে ইনশা আল্লাহ।

শেষ কথা: সম্মানিত সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা চাই। সম্মানিত সকল আইটিইটি সদস্যবৃন্দের দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট চাই।