
অধ্যাপক ড. ইঞ্জি: আ.ন.ম আহমেদ উল্লাহ
সভাপতি পদপ্রার্থী
অধ্যাপক, সাউথ-ইস্ট ইউনিভার্সিটি
৩য় ব্যাচ, আইটিইটি সদস্য নং-০০০০৮
"আইটিইটি ১৫ তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ "
ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ (United Council)
ব্যক্তিগত তথ্য
অধ্যাপক ইঞ্জি. ড. আনম আহমেদ উল্লাহ ১৯৫৮ সালে কুমিল্লার দাউদকান্দিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছেন। স্কুলজীবনে তিনি ডিবেটিং সোসাইটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন, যা পরবর্তীতে তাঁর নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষাজীবন
* পিএইচডি(ফিজিক্স)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২০১৩)
*পোস্ট গ্র্যাজুয়েশন(টেক্সটাইল টেকনোলজি)-বোল্টন ইউনিভার্সিটি, যুক্তরাজ্য, ১৯৯১
* কলেজ অব টেক্সটাইল টেকনোলজি (বর্তমান বুটেক্স): ১৯৭৬–১৯৮২ (৩য় ব্যাচ)
* পিজিডি-বিএমডিসি: ১৯৮৮
*এইচএসসি: তেজগাঁও কলেজ, ঢাকা, ১৯৭৫
* এসএসসি: মাছিমপুর হাই স্কুল, কুমিল্লা, ১৯৭৩।
একাডেমিক, সাংগঠনিক ও নেতৃত্বমূলক অবদান
-দেশিয় ও আন্তর্জাতিক জার্নালে ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ।
- "আইটিইটি" এর স্বপ্নদ্রষ্টা; ১৯৮৩ সালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, টঙ্গী, ডেমরা, নারায়ণগঞ্জ সহ সারাদেশ সফরের মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ করে প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপনে নেতৃত্ব প্রদান।
-বিটিএমসি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানে বুটেক্স গ্র্যাজুয়েটদের এন্ট্রি লেভেলকে প্রথম শ্রেণির মর্যাদায় উন্নীতকরণ আন্দোলনে নেতৃত্ব ও সফলতা অর্জন।
- তৎকালীন টেক্সটাইল কলেজ ডিবেট ক্লাবের প্রতিনিধি হিসেবে জাতীয় টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ।
-টেক্সটাইল কলেজ ছাত্র সংসদ (টেকসু) প্রথম সংসদের সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক (১৯৮০)।
-Textile Research Conference (TRC)-এর ৩য়, ৪র্থ ও ৫ম আয়োজন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন।
-৩য় ব্যাচের সমাপনী স্মরণিকার আহ্বায়ক এবং এলামনাই ৮২-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক।
-টেক্সটাইল কলেজে ডিগ্রি আন্দোলনের অন্যতম নেতা।
কর্মজীবন
* সাউথ-ইস্ট ইউনিভার্সিটি অধ্যাপক হিসেবে কর্মরত (২০০৫-বর্তমান)
* রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর সিইও (২০০৩-২০০৫)
* মাদার টেক্সটাইল-এর এজিএম (২০০২-২০০৩)
* ওয়ার্ল্ড ব্যাংক কনসালট্যান্ট (২০০১-২০০২)
* ফ্রেইন্ডস ফেব্রিক কম্পানির-এর ম্যানেজিং ডিরেক্টর (১৯৯৯-২০০১)
*সেনা কল্যাণ সংস্থার অধীনস্থ এসকে টেক্সটাইল মিলস লিঃ-এর প্রজেক্ট হেড (১৯৯৩-১৯৯৯)
* বিটিএমসি-তে প্রোডাকশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু (ঢাকা কটন মিলস, বিটিএমসি হেড অফিস এবং আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলে দায়িত্ব পালন)
সামাজিক ও মানবিক কর্মকাণ্ড
-দাউদকান্দিতে আল মানার একাডেমি (প্রাথমিক বিদ্যালয়) এবং একটি উচ্চ বিদ্যালয়ের (২০০১) প্রতিষ্ঠাতা ও সভাপতি।
-মতলব, চাঁদপুরে একটি মাদ্রাসা, এতিমখানা, প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ কমপ্লেক্সের ট্রাস্টিবোর্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য (১৯৮৮) এবং পরবর্তীতে সভাপতি।
-আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা-এর অভিভাবক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহ-সভাপতি।
-বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা।
সদসদ্য
-লাইফ ফেলো-ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ(আইইবি)
-লাইফ মেম্বার (আইটিইটি)
- লাইফ মেম্বার (বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি)
-রেজিস্টার্ড গ্র্যাজুয়েট মেম্বার (ঢাকা বিশ্ববিদ্যালয়)
আন্তর্জাতিক অভিজ্ঞতা
পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও অধ্যাপনার কাজে যুক্তরাজ্য, মালয়েশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কাসহ মোট ৮টি দেশ সফর করেছেন।