Explore questions and answers from the ITET community
14+
Questions
100%
Answered
Active
Community
Showing 14 community questions
Page 2 of 2
ITET কে একটি অরাজনৈতিক এবং সদস্যবান্ধব সংগঠন হিসাবে দেখতে চাই।
বস্ত্র অধিদপ্তর এবং মন্ত্রণালয় মিলে আমাদের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোকে ধবংস করে দিয়েছে। তাদের থেকে মুক্তি পেয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কারিগরি শিক্ষা অধিদপ্তরে যেতে চাই। বস্ত্র অধিদপ্তরের কোন যোগ্যতা নেই এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো চালানোর। বয়কট বস্ত্র অধিদপ্তর। আমাদের এই দাবী ইশতেহারে যোগ করুন এবং শিক্ষক সংকটের সমাধান করুন। বস্ত্র অধিদপ্তরে যারা বুটেক্সিয়ান আছেন তারা তাদের স্বার্থে এবং শুধুমাত্র নিজেদের প্রমোশন এর কথা ভেবে বর্তমান কলেজের অযোগ্য প্রিন্সিপালদের নিয়ে শিক্ষক নিয়োগ দেয় নি এবং নিয়োগ বিধি ১০ বছর ধরে করতে দেয়নি। এই সিন্ডিকেট শিক্ষাকে নষ্ট করেছে। চাহিদার মাত্র ১০% শিক্ষক আছে এখানে যার মধ্যে ৬% টেক্সটাইল এর। বুটেক্স এগুলা জেনেশুনেও শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্যে অধিভুক্ত করে যাচ্ছে
বুটেক্স অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতে প্রচন্ড শিক্ষক সংকট। চাহিদার মাত্র ১০% শিক্ষক আছে ১১ টি কলেজে। এর মধ্যে ৬% হল কারিগরি মানে টেক্সটাইল এর শিক্ষক। এখানে প্রমোশন পেয়ে ডিপ্লোমা থেকে বিএসসি কলেজে শিক্ষক হতে পারেন, বস্ত্র অধিদপ্তরে যারা চাকরি করেন তাদের অধ্যাপক হওয়ার সুযোগ আছে, ভোকেশনাল বা ডিপ্লোমা ইন্সটিটিউট এ যারা দীর্ঘদিন চাকরি করেন তারা প্রমোশন পেয়ে কলেজে আসতে পারেন। দীর্ঘদিন আন্দোলন করেছি এবং প্রতিটা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা স্বতন্ত্র নিয়োগবিধি চেয়েছি। গত সচিব স্যার বিলকিস রিমি, উপদেষ্টা সাখাওয়াত সহ সকলেই আমাদের দাবির যৌক্তিকতা বুঝেছেন। বস্ত্র অধিদপ্তরের কর্মকর্তা এবং ডিপ্লোমা ভোকেশনাল এর ওনারা নিজেদের স্বার্থে আলাদা নিয়োগবিধি হতে দিচ্ছে না। ২০১৬ সালে সাব ক্যাডার এর অর্ডার ফাইলও বস্ত্র অধিদপ্তরের যারা বুটেক্সিয়ান আছেন তারা অনেকে আটকে রেখেছে। দাবী হল স্বতন্ত্র নিয়োগবিধি এবং সাব ক্যাডারের অর্ডার বাস্তবায়ন,যারা এই অর্ডার ১০ বছর ধরে আটকে রেখে আমাদের ক্ষতি করল সেই অপরাধীদের বিচার করা। ৬ টি কলেজ থেকে শিক্ষক ধার নিয়ে বাকি নতুন ৫ কলেজ চলছে,নিয়োগ দিতে পারছে না।
I was student of BUTex in 2nd batch.
Nice too hear you vai.